যোগ :-
কোন কিছুতে যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ।
তুমি যদি যোগী হ'তে চাও তাহ'লে তোমাকে কোন আদর্শ, সদ্গুরু বা কোন প্রিয়পরমে ঐ ভালবাসা বা আসক্তি দিয়ে এমনতরভাবে যুক্ত হ'তে হবে যাতে তুমি সব সময় সর্বতোভাবে একটা নিনড় চলায়মান তৃপ্তি নিয়ে চলতে পার বা থাকতে পার-সে তোমার অটুট থাকলে দুনিয়ায় আর তোমার কিছুরই প্রয়োজন নাই ঠিক এমনতর হ'য়ে।
আর ওরই সাথে সাথে তাঁর ইচ্ছা ও চাহিদার পরিপূরণ করে তাকে তুষ্ট ও পুষ্ট করার সন্দীপ্তিময়ী চাহিদা দাউ দাউ ক'রে জ্বলে' তোমার অন্তরকে এমনই ক'রে তুলবে যা'তে কাজে তার বাস্তব পরিণতি না ক'রে কিছুতেই তুমি থাকতে পার না ।
আর এর-থেকেই তা' করার কলকৌশল, এফাঁকিবুদ্ধি পারিপার্শ্বিক দুনিয়াকে তেমনিভাবে নিয়ন্ত্রণ ক'রে তা’ পরিপূরণ করার যা-কিছু রকম তোমার চিন্তা ও চরিত্রে ফুঠে উঠে' তোমাকে তদনুপাতিক উদ্ভাসিত ক'রে তুলবে- আর তুমি পারবেও তা' অনায়াসে। এই জন্যই বলে “যোগঃ কৰ্ম্মসু-কৌশলম্।”



10