করার সঙ্কেত:-
যেমন করিয়া যাহা পাইতে হয় তাহা না করিয়া দুঃখিত হইও না। করার আগে দুঃখ করা না-পাওয়াকেই ডেকে আনে ৷
নিশ্চয় জেনো, করাই পাওয়ার জননী । করাটা যখনই চাওয়াকে অনুসরণ করে, তা'র কৃতার্থতা তখনই সম্মুখে দাঁড়ায়।
পেতে হ'লেই-তা' যাই হোকে শুনতে হবে তা' কি-ক'রে পাওয়া যায়, আর ঠিক ঠিক তা' করতে হবে-না-ক’রে পাওয়ার জন্য উদগ্রীব হওয়ার চেয়ে বোকামী আর কি আছে?
প্রকৃতি তাদেরই ধিক্কার করে, যা'রা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য ক'রে পরোক্ষকে আলিঙ্গন করে। আর পরোক্ষ যাদের প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে তা’রাই ফাঁকির অধিকারী হয় ।



10