দান:-
দান কর, কিন্তু দীন হ'য়ে প্রত্যাশা না রেখে- তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক্ । দয়া হিসাবে দান অহঙ্কারের পরিপোষক ।
যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়া-ভাবের উদ্ধোধন করেন, অতএব
কৃতজ্ঞ হও ।
যাকে দান করবে তা’র দুঃখ অনুভব ক'রে সহানুভুতি প্রকাশ কর, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা’ সাধ্য যত্ন-সহকারে দাও- প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে।
দান ক'রে প্রকাশ যত না কর ততই ভাল, অহঙ্কার থেকে রক্ষা পাবে।
অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি।
যাঞ্চাকারীকে ফিরিয়ো না। অর্থ, না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা-হয় একটা দাও-হৃদয় কোমল হবে।
ধনী হও ক্ষতি নাই, কিন্তু দীন এবং দাতা হও। অহঙ্কারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। ধনবান্
যদি অহঙ্কারী হয়, সে দুর্দ্দশায় অবনত হয় ।



10