প্রচার:-
যা' মঙ্গল ব'লে জানবে, যা সত্য ব'লে জানবে মানুষকে বলবার জন্য বুক ফাটো-ফাটো হ'য়ে উঠবে,- মানুষ তোমাকে যা-ই বলুক না কেন, মনে কিছুই হবে না, কিন্তু মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে-তবেই তা'কে প্রচার বলি ।
তুমি যদি কোন সত্য জেনে থাক-আর তা' যদি মঙ্গলপ্রদ ব'লে জান, প্রাণপণে তারই বিষয় বল এবং সবাইকে জানতে অনুরোধ কর-বুঝতে পাল্লে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে ।
তুমি যদি সত্য দেখে থাক, বুঝে থাক, তবে তোমার কায়মনোবাক্যে তা ফুটে বেরুবেই বেরুবে। তুমি তা’তে হারিয়ে না যাওয়া পর্য্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না-সূর্য্যেকে কি অন্ধকার ঢেকে রাখতে পারে? তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাক, হৃদয়ে ভাব আপনিই উথলে উঠবে-আর সেই ভাবে অনুপ্রাণিত হ'য়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই।



10