বন্ধুত্ব:-
বন্ধুত্ব খারিজ ক'রো না। তা হ'লে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না । তোমার বন্ধু যদি অসৎও হয়, তাকে ত্যাগ ক'রো না, বরং প্রয়োজন হ'লে তা'র সঙ্গ বন্ধ কর; কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মনোবাক্যে সাহায্য কর, আর অনুতপ্ত হ'লে আলিঙ্গন কর।
তোমার বন্ধু যদি কুপথে যায়, আর তুমি যদি তাকে ফিরাতে চেষ্টা না-কর বা ত্যাগ কর, তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না।
বন্ধুর কুৎসা রটিও না, কোনপ্রকারে অন্যের কাছে নিন্দা ক'রো না- কিন্তু তাই ব'লে তার নিকট তার কোন মন্দের প্রশ্রয় দিও না।
বন্ধুর নিকট উদ্ধত হ’য়ো না, কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন কর । বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না; কিন্তু যা' পাও, প্রেমের সহিত গ্রহণ করো। কিছু দিলে পাওয়ার আশা রেখো না- কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা ক’রো।



10